শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ফিচার

উজ্জ্বল ত্বক পেতে কফির ব্যবহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উজ্জ্বল ত্বক পেতে কফির ব্যবহার

সকালের এক কাপ কফি আপনার শরীরকে যেমন তরতাজা করে, তেমনি ত্বকের ওপরও দুর্দান্ত কাজ করে। কফিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ব্রণের সমস্যা থেকে শুরু করে ত্বকের ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে। এমনকি কফির তৈরি মাস্ক ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে।

আসুন জেনে নেই কিভাবে তৈরি করতে পারেন কফির ফেসপ্যাক:

• ২ চামচ কফি পাউডার, ১ চা চামচ মধু ও ১ চা চামচ চালের গুঁড়ার সাথে পরিমাণমতো কাঁচা তরল দুধ দিয়ে ঘন মিশ্রণ তৈরী করে নিন। ব্যস এতেই তৈরি হয়ে গেলো কফির ফেসপ্যাক। এই ফেসপ্যাকটি ত্বক মসৃন করতে অনেক কার্যকরী।

• ১ চামচ কফি পাউডার এর সাথে ১ চামচ কাঁচা দুধ মিশিয়ে পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে আপনার ত্বকে উজ্জ্বলতা ফিরে আসবে এবং ত্বক ফর্সা করতে সাহায্য করবে।

• এছাড়া ত্বকে রোদের কালো ভাব দূর করতে ১ চামচ টক দই, ১ চামচ কফি পাউডার এবং সাথে এক চামচ হলুদের পেস্ট মিশিয়ে পুরো মুখে মেখে রাখুন ২০ মিনিট। সপ্তাহে অন্তত দুইদিন ব্যবহার করলে ভালো উপকার পাবেন।

নিয়মিত কফির ফেসপ্যাক ব্যবহারে আপনি আপনার পরিবর্তন লক্ষণ করতে পারবেন । কফির ফেসপ্যাক ব্যবহারের পর আপনার ত্বক অবশ্যই ময়েশ্চারাইজ করে নিবেন। ফেসপ্যাক ব্যবহারের পর রোদে অথবা ধুলাবালিতে যাবেন না।

 

যূঁথী/দীপ্ত