শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’ ফাইনালে উঠার মারপ্যাঁচে বাংলাদেশ
দীপ্ত নিউজ
অর্থনীতি

১২ ঘণ্টা পর ফেসবুক পেজ ফিরে পেল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
১২ ঘণ্টা পর ফেসবুক পেজ ফিরে পেল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ

হ্যাকড হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর নিজেদের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ অক্টোবর) বিকাল ৪টার দিকে পেজটি স্বাভাবিক অবস্থায় ফেরে।

এর আগে, ভোর ৫টা ৪২ মিনিটে হ্যাকার গ্রুপ ‘এমএস ৪৭০ এক্স’ পেজের প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো যুক্ত করে। এরপর সকাল সাড়ে ১০টার পর থেকে পেজটি ফেসবুকের সার্চ অপশনে অদৃশ্য হয়ে যায়। এতে গ্রাহক ও অনুসারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

ইসলামী ব্যাংক জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভোরে পেজটি হ্যাক হয় এবং দিনভর ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর নিয়ন্ত্রণ ফেরত পাওয়া যায়। বর্তমানে পেজটি স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।