শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে ২১ জনকে উদ্ধার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে ২১ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে অপহরণ করে বন্দি রাখা নারী–শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ দল।

বুধবার (০১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া গহিন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম–উল–হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

উদ্ধারকৃতদের মধ্যে ৩ বাংলাদেশি ছাড়া সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা হলেন, রোকেয়া (১৮), আসমা (১৬) রোকেয়া (১৬), মাহিয়া (১৮), মোকারমা (১৬), মোস্তাকিম (১২), বাজু বেগম (৪৫), শাহেদা বেগম (১৯), নুর সাদেকা (৭), শহিদুল (২১), জুবায়ের (১২), শাহেদ (৭), শাফি (২২) ইরফান (১৮), আনিসুর রহমান (১৭), জবান (১৪), রিনাই (১৩), জিহান (৩)।

নৌবাহিনী ও কোস্ট গার্ড জানায়, মানবপাচারকারীদের আটক করতে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।