শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নয়াদিল্লির সঙ্গে আলোচনা স্থগিত করল লাদাখের আন্দোলনকারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নয়াদিল্লির সঙ্গে আলোচনা স্থগিত করল লাদাখের আন্দোলনকারীরা

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা স্থগিত করেছে লাদাখের আন্দোলনকারীরা। আন্দোলনের নেতৃত্বে থাকা ‘লেহ অ্যাপেক্স বডি’ জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর লেহতে চার যুবক নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু না হওয়া এবং ৫০ জনেরও বেশি গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা পর্যন্ত তারা আলোচনায় বসবে না।

সংগঠনটি আরও বলেছে, জাতীয় নিরাপত্তা আইনে অধিকারকর্মী সোনাম ওয়াংচুকের গ্রেফতার, রাজ্যের দাবিতে চলা প্রতিবাদকে ‘দেশবিরোধী’ তকমা দেওয়া এবং পুলিশের গুলিতে চার যুবকের মৃত্যুর ঘটনায় তারা ৬ অক্টোবর দিল্লিতে নির্ধারিত বৈঠকে অংশ নেবে না।

‘লেহ অ্যাপেক্স বডি’ মূলত বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লেহ শহরের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের জোট। তারা দাবি করেছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে এবং ২৪ সেপ্টেম্বরের মৃত্যুর ঘটনার তদন্ত করতে হবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতিকে দিয়ে।

অন্যদিকে, রোববার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, তারা সবসময়ই লেহ অ্যাপেক্স বডি ও কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সঙ্গে আলোচনায় উন্মুক্ত অবস্থান বজায় রেখেছে।

এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দাবিতে লাদাখের রাজধানী লেহ শহরে কয়েক হাজার তরুণ–তরুণী বিক্ষোভে অংশ নেয়। কেউ কেউ অনশনেও বসেন। ওই দিন বিক্ষোভকারীরা বিজেপির স্থানীয় কার্যালয় ও একটি পুলিশি যানবাহনে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আন্দোলনে উসকানি দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয় সোনাম ওয়াংচুককে। তাকে রাজস্থানের জোধপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। পুলিশ দাবি করেছে, তার পাকিস্তান সফর ও সেখানে একজন গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে যোগাযোগের প্রমাণ তারা পেয়েছে।

লাদাখের পুলিশ প্রধান এস.ডি. সিংহ জামওয়াল জানান, ‘সম্প্রতি একজন পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে যিনি ওয়াংচুকের সঙ্গে যোগাযোগ রাখতেন ও তথ্য আদানপ্রদান করতেন। এমনকি ওয়াংচুক পাকিস্তানের ‘ডন’ অনুষ্ঠানে অংশ নেন এবং বাংলাদেশ সফরও করেন।‘

তবে এসব অভিযোগ নাকচ করেছেন ওয়াংচুক। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, তার প্রতিষ্ঠান বিদেশ থেকে অনুদান নেয়নি। তবে জাতিসংঘ ও ইউরোপের কয়েকটি সংস্থার সঙ্গে বাণিজ্যিক চুক্তি ছিল, যেগুলোর সব কর তারা পরিশোধ করেছেন।