দীপ্ত নিউজ
চাকরি

৪৭তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৪৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৪৭তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৪৪

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৫ জন প্রার্থী। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।