শিরোনাম
১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আইনজীবী সৈয়দ মাঈনুল হকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আইনজীবী সৈয়দ মাঈনুল হকের ইন্তেকাল

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাঈনুল হক (৭৯) ইন্তেকাল করেছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টায় রাজধানী ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বাদ জোহর রাজধানী তেজতুরি বাজারে নিজ বাসভবনে তার জানাজা হবে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

সৈয়দ মাঈনুল হক ছিলেন বিশিষ্ট আইনজীবী সৈয়দ আজিজুল হক নান্না মিয়ার জ্যেষ্ঠ সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে পড়াশোনা করেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় এই আইনজীবী একসময় বরিশাল, উজিরপুর উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি বরিশাল, উজিরপুর মহিলা কলেজ প্রতিষ্ঠাতা এবং হাবিবপুরের সৈয়দ আজিজুল হক কলেজের সাবেক চেয়ারম্যান ছিলেন।

সেনট্রাল উই‌মেন্স ইউ‌নিভা‌র্সিটি ট্রা‌স্টি বো‌র্ডের ট্রা‌স্টি সৈয়দ মাঈনুল হক মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

এসএ

 

এসএ