আওয়ামী লীগের সাবেক এমপি কবিরুল গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নড়াইল–১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর নিকেতনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, কবিরুল হকের নামে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

কবিরুল হক ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নড়াইল–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে একই আসনের সংসদ সদস্য হন তিনি। গত বছর গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। এ সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More