শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক বশির গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক বশির গ্রেফতার

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক বশির আহমেদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পূবাইল থানা পুলিশ হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি পূবাইল মেট্রো থানা এলাকার ৩৯ নম্বর ওয়ার্ডের জোনাব আলীর ছেলে।

জিএম‌পি পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম গ্রেফতা‌রের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ।

পুলিশ জানায়, বশিরের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও জমি দখলসহ একাধিক মামলা রয়েছে। তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যাচাই করা হবে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বশির। তার বিরুদ্ধে ভূমি দখল, চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ রয়েছে। এসব কারণে তিনি এলাকায় বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

তবে বশিরের ঘনিষ্ঠরা দাবি করেছেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বশিরের কর্মকাণ্ডে এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দেয়।