শিরোনাম
বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন

অন্যের জীবন বাঁচাতে আগুনে ঝাঁপিয়ে পড়েছিলেন ফায়ার সার্ভিসের শামীম আহমেদ (৪০)। সেই আগুনে শতভাগ অগ্নিদগ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামীম।

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুনে দগ্ধ হন শামীম।

১৯৮৫ সালের ১৬ ফেব্রুয়ারি নেত্রকোনায় জন্মগ্রহণ করা শামীম আহমেদ ২০০৪ সালের ১৬ আগস্ট ফায়ার সার্ভিসে যোগ দেন। প্রায় দুই দশকের কর্মজীবনে তিনি অসংখ্য অগ্নিনির্বাপণ অভিযানে অংশ নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।