শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেন ডি কক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেন ডি কক

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক–ব্যাটার কুইন্টন ডি কক। এশিয়া কাপ শেষেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। আসন্ন এ পূর্ণাঙ্গ সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এই দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন কুইন্টন ডি কক।

দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফরে থাকবে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি–টোয়েন্টি ম্যাচ।

৩২ বছর বয়সী ডি কক ২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এবং ২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকেও সরে দাঁড়ান।

দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১৫৫ ওয়ানডে, ৯২ টি–টোয়েন্টি ও ৫৪ টেস্ট খেলেছেন ডি কক। জাতীয় দল থেকে বিদায় নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তিনি ছিলেন নিয়মিত মুখ। এ বছর খেলেছেন এসএ২০, আইপিএল, মেজর লিগ ক্রিকেট এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।