শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাংলাদেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া: রাষ্ট্রদূত

আল আমিন
আল আমিন
বাংলাদেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া: রাষ্ট্রদূত

বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ভুয়া বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি এই খবরকে ‘দুরভিসন্ধিমূলক প্রচারণা’ বলে অভিহিত করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ছড়িয়ে পড়ে। একাধিক অনলাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত।

প্রতিবেদন গুলোতে দাবি করা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। চাকরি, পর্যটন ও ব্যবসায়ের উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

আরও দাবি করা হয়, আমিরাত কর্তৃপক্ষের ভিসা নিষেধাজ্ঞায় পড়া দেশগুলোর মধ্যে রয়েছে উগান্ডা, সুদান, সোমালিয়া, ক্যামেরুন, লিবিয়া, আফগানিস্তান, ইয়েমেন, লেবানন ও বাংলাদেশ। এই দেশগুলোর নাগরিকদের বর্তমানে পর্যটন ও কর্ম ভিসার জন্য আবেদন করতে নিষেধ করা হয়েছে।

আমিরাতের অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের ভিসা আবেদনগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যাচাই–বাছাই করা হবে না।

তবে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এটাকে ভুয়া খবর বলে নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারিভাবে এ রকম কোনো নোটিফিকেশন আমরা পাইনি। আমাদের কাছে মনে হয়েছে, এটা একটি দুরভিসন্ধীমূলক প্রচারণা।’

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।