শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

শোক কাটিয়ে বাংলাদেশ ম্যাচের আগে দলে ওয়াল্লালাগে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শোক কাটিয়ে বাংলাদেশ ম্যাচের আগে দলে ওয়াল্লালাগে

এশিয়া কাপে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার শেষ ম্যাচে বড় এক দুঃসংবাদ পান লঙ্কান বোলার দুনিথ ওয়াল্লালাগে। আফগানিস্তানের বিপক্ষে চলমান সে ম্যাচ শেষেই তিনি পান বাবার মৃত্যুর সংবাদ। আর তাতেই শোকের ছায়া নেমে আসে লঙ্কান শিবিরে।

বাবার মৃত্যুর সংবাদে দুনিথ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতেই দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোডের সঙ্গে শ্রীলঙ্কা ফেরেন। তবে বাংলাদেশের ম্যাচের আগে দলের সঙ্গে ফের যোগ দেন ২২ বছর বয়সী এ ক্রিকেটার।

শ্রীলঙ্কা ক্রিকেট জানায়, শনিবার দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচেই ওয়াল্লালাগেকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকবেন।

আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটি ছিল ওয়াল্লালাগের ক্যারিয়ারের মাত্র পঞ্চম টি–টোয়েন্টি আন্তর্জাতিক এবং এশিয়া কাপে তার প্রথম। এদিন বল হাতে ৪৯ রানে ১ উইকেট নেন তিনি। তবে ব্যাট করার সুযোগ পাননি।

ওয়াল্লালাগে এখন পর্যন্ত ৩১টি ওয়ানডে খেলেছেন। তার সেরা বোলিং ফিগার ৫ উইকেটে ২৭ রান, যা ২০২৪ সালের আগস্টে কলম্বোয় ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে করেছিলেন।