
সিমেন্ট বোঝাই ভ্যানে ট্রেনের ধাক্কা, বগি লাইনচ্যুত

রাজধানী বিমানবন্দর এলাকায় সিমেন্ট বোঝাই ভ্যানে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়ার পর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩২ মিনিটে বিমানবন্দর স্টেশন সংলগ্ন ১৩ এপিবিএন এর বিপরীত পাশে ৪ নং লাইনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি উত্তরা ৪ নং সেক্টরের ১০ নং রোডের মাথায় জামতলা রেলগেইট ক্রসিংয়ে একটি সিমেন্ট বোঝাই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ট্রেনের চাকার নিচে পিষ্ট হয়ে যায় এবং ট্রেনের ইঞ্জিন থেকে পিছনের ৪ নং বগি লাইনচ্যূত হয়।
তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এসএ








