শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ভোমরা স্থলবন্দরে সোনার বারসহ যুবক আটক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ভোমরা স্থলবন্দরে সোনার বারসহ যুবক আটক
ছয়টি সোনার বারসহ আটক শুভংকর পাল

অভিনব কায়দায় পায়ুপথে ছয়টি সোনার বার রেখে ভারতে পাচারকালে শুভংকর পাল নামে এক যুবককে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা। শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোষ্ট এর পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শুভংকর পাল (২২) নড়াইল জেলার কালিয়া উপজেলার মাউলি গ্রামের বিকাশ পালের ছেলে।

ভোমরা বন্দরের শুল্ক কর্মকর্তা মো সেলিম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা শুল্ক স্টেশনে অভিযান চালিয়ে সন্দেহভাজন শুভংকর কুমার পালকে আটক করা হয়। 

জিজ্ঞাসাবাদে সে তার কাছে স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে তাকে সাতক্ষীরা শহরের পলাশপোলের ডক্টরস ল্যাব হসপিটাল প্রাইভেট লিঃ এ নিয়ে দেহ এক্স–রে করা হয়। এ সময় তার পায়ুপথে সোনার অস্তিত্ব পাওয়া যায়। পরে দুপুরে ভোমরা শুল্ক বিভাগে এনে লাল ও কালো টেপ দিয়ে মোড়ানো ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ৬০০ গ্রাম। যার বাজারমূল্য ৪৪ লাখ ২৩ হাজার ৮৬৮ টাকা।

এ ঘটনায় তিনি (সেলিম চৌধুরী) বাদি হয়ে শুভংকর পাল এর নাম উল্লেখ করে শুক্রবার সন্ধ্যায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (জিআর–২১১/২৩ নং) দায়ের করেছেন। জব্দকৃত সোনা সাতক্ষীরার শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ