শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
খেলা

ইসরায়েল খেললে বিশ্বকাপ বয়কটের হুমকি স্পেনের

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ইসরায়েল খেললে বিশ্বকাপ বয়কটের হুমকি স্পেনের

ইউরোভিশন কনটেস্ট থেকে নাম প্রত্যাহারের পর এবার ফুটবল বিশ্বকাপ নিয়েও মন্তব্য করেছেন স্পেনের সমাজতান্ত্রিক দলের মুখপাত্র পাত্রি লোপেস।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কংগ্রেসে সাংবাদিকদের লোপেস বলেন,‘২০২৬ বিশ্বকাপে যদি ইসরায়েল অংশগ্রহণ করে তাহলে স্পেনও খেলা থেকে সরে দাঁড়ানোর পথ খোলা রাখবে।’ ইউরোভিশন কনটেস্টে ইসরায়েলকে নিয়ে ‘একই নীতি‘ অনুসরণের ইঙ্গিত দেন তিনি।

লোপেস জানান, ‘এ মুহূর্তে ইসরায়েল গাজা উপত্যকায় স্থল আক্রমণ চালাচ্ছে। প্রতিদিন আমরা টেলিভিশনে শিশুদের হত্যা করতে দেখি, মানুষকে খাদ্যের খোঁজে বের হলে গুলি করা হয়, গোটা শহর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। এটি আত্মরক্ষা নয়, এটি সন্ত্রাসবিরোধী লড়াই নয়—এটি গণহত্যা।’

তিনি আরও বলেন, স্পেনের বিপুল সংখ্যক মানুষ এই ঘটনায় প্রতিবাদে রাস্তায় নেমেছে, যেমনটা দেখা গেছে সম্প্রতি ‘লা ভুয়েল্তা’ সাইক্লিং প্রতিযোগিতায়। ‘আমাদের জনগণ মরতে থাকা মানুষদের প্রতি নীরব সমর্থন দিতে চায় না। তাই ইসরায়েলি দলকে নিয়ে রাস্তায় ঘুরলে প্রতিবাদ হবেই। এটিই হলো একটি মর্যাদাবান জাতির চিহ্ন।’

স্পেনের এ রাজনীতিক প্রশ্ন তোলেন, রাশিয়ার ক্ষেত্রে যেমন ক্রীড়াক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হলো, ইসরায়েলের ক্ষেত্রে কেন নয়? ‘রাশিয়াকে বাদ দেওয়া সম্ভব হলে ইসরায়েলকে কেন নয়? পার্থক্যটা কোথায়?’

তিনি বলেন, যদি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলো ইসরায়েলকে নিষিদ্ধ না করে, তাহলে স্পেন নিজেদের অংশগ্রহণ নিয়েও সিদ্ধান্ত নেবে। এতে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য পুরুষদের বিশ্বকাপ থেকেও সরে দাঁড়ানোর মতো ঐতিহাসিক ঘটনা ঘটতে পারে।

লোপেসের দাবি, বহু ফিলিস্তিনি ক্রীড়াবিদকে হত্যা করা হয়েছে, অথচ এ নিয়ে আন্তর্জাতিক মহলে কোনো প্রতিবাদ হয়নি। ‘তাহলে বিষয়টা খেলাধুলা নিয়ে, নাকি কেবল অর্থ নিয়েই?’ প্রশ্ন তোলেন তিনি।