শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মেহেরপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার শোলমারি সীমান্তে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীমান্ত পিলার ১৩০/৩ এস–এর শূন্য রেখার কাছে থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, অজ্ঞাত ব্যক্তিটি এলাকায় বেশ কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছিল। এলাকার মানুষ তাকে খাবারও দিয়েছিল। এলাকার মানুষ তাকে ভারসাম্যহীন পাগল হিসেবে জানতো। সন্ধ্যার আগে স্থানীয় লোকজন তার মরদেহ সীমান্তের শূন্য দেখায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কিছুদিন ধরে সীমান্ত এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখা গেছে।

পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।