শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
খেলা

আবারও ফিফার নিষেধাজ্ঞার মুখে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারও ফিফার নিষেধাজ্ঞার মুখে ভারত
ভারতীয় ফুটবল দল (ফাইল ছবি)

তিন বছরের ব্যবধানে আবারও ফিফার নিষেধাজ্ঞার হুমকির মুখে পড়েছে ভারতীয় ফুটবল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) সংবিধান সংশোধনের জন্য দীর্ঘদিন ধরে নির্দেশ দিয়ে আসছিল ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। কিন্তু সেই নির্দেশ অমান্য করায় এবার কড়া সতর্কবার্তা পাঠিয়েছে দুই সংস্থা।

ফিফা ও এএফসির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ অক্টোবরের মধ্যে সংবিধান সংশোধন করে ভারতের সুপ্রিম কোর্টের অনুমোদন নিতে হবে এআইএফএফকে। নির্ধারিত সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে ভারতীয় ফুটবল আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়বে।

এর আগে, ২০২২ সালের ১৬ আগস্ট ফিফার সিদ্ধান্তে নিষিদ্ধ হয়েছিল এআইএফএফ। তবে পরবর্তীতে আদালতের হস্তক্ষেপ ও সাংগঠনিক পরিবর্তনের আশ্বাসের ভিত্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু পুনরায় একই জটিলতায় পড়ায় ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ফুটবল বিশেষজ্ঞদের মতে, ফিফার শর্ত পূরণে ব্যর্থ হলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় ক্লাব ও জাতীয় দল অংশ নিতে পারবে না। তাতে শুধু ফুটবলাররাই নয়, ভারতের ফুটবল অবকাঠামো, আয়োজক ক্ষমতা ও সম্ভাবনাময় প্রজন্মও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।