শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের ৬টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা।

সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে উল্লেখিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো।

প্রজ্ঞাপন আরও উল্লেখ করা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালী, পটুয়াখালী ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়া ডিসি করা হয়েছে।

অন্যদিকে, মেহেরপুর ডিসি সিফাত মেহনাজ;কে কুড়িগ্রাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোণা এবং কুষ্টিয়া ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনা ডিসি করা হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More