শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

এবার লজ্জার বিদায় সুনীল ছেত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবার লজ্জার বিদায় সুনীল ছেত্রীর
ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী। ছবি: সংগৃহীত

ভারতের ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা তারকা সুনীল ছেত্রী অবশেষে জাতীয় দল থেকে কার্যত বাদ পড়লেন। আসন্ন কাফা নেশন্স কাপের জন্য ঘোষিত ভারতের ৩৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা পাননি তিনি। ফলে অবসর ভেঙে ফেরার আট মাসের মাথায় তার আন্তর্জাতিক ক্যারিয়ারের অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার ইঙ্গিত মিলেছে।

ভারতের নতুন কোচ খালিদ জামিল দলে বড় ধরনের পরিবর্তন এনেছেন। তিনি জানিয়েছেন, এখন সময় প্রজন্ম বদলের। তার ভাষায়, “ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ গড়তে তরুণদের ওপর আস্থা রাখতে হবে। সুনীল নিঃসন্দেহে কিংবদন্তি, তবে তার বয়স ও গতি সীমাবদ্ধতা স্পষ্ট।”

৪০ বছর বয়সী ছেত্রী ভারতের ফুটবল ইতিহাসে এক অনন্য নাম। দেশের হয়ে ১৫২ ম্যাচে রেকর্ড ৯৪ গোল করেছেন তিনি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের হয়ে তিনবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ২০২৪ সালের জুনে অবসর নিয়েছিলেন তিনি।

তবে গত মার্চে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকে তাকে টক্কর দিতেই, দীর্ঘ আট মাস পর অবসর ভেঙে দলে ফিরেছিলেন সুনীল ছেত্রী। এবার প্রাথমিক দল থেকেই ছিটকে গেলেন ভারতের হয়ে সর্বাধিক ম্যাচ খেলা এবং সর্বাধিক গোলের রেকর্ডের মালিক।