শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

লক্ষ্মীপুরে ‘খোদাওয়ান্দপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
লক্ষ্মীপুরে ‘খোদাওয়ান্দপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের বশিকপুর ইউনিয়নের ৮ নং খোদাওয়ান্দপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। “গাছ লাগান, প্রাণ বাঁচান” এই স্লোগানে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়।

জানা যায়, ইউনিয়নের স্কুল, মাদ্রাসা, মসজিদ ও রাস্তার পাশে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে খোদাওয়ান্দপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন। এ কর্মসূচিতে এলাকার তরুণ সমাজ, শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষ অংশ নেন।

খোদাওয়ান্দপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনে ভারপ্রাপ্ত সভাপতি ইমাম হোসেন বলেন, আমরা শুধু গাছ লাগাচ্ছি না, ভবিষ্যতের জন্য অক্সিজেনের ভান্ডার তৈরি করছি। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে প্রতিটি মানুষের দায়িত্ব গাছ লাগানো এবং তার যত্ন নেওয়া।

সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহের বলেন, বৃক্ষরোপণ কার্যক্রম শুধু মৌসুমি উদ্যোগ নয়; প্রতিবছর নিয়মিতভাবে তা অব্যাহত রাখা হবে। পাশাপাশি, স্থানীয় জনগণকে সচেতন করতে ধারাবাহিক প্রচারণা চালানো হবে। যাতে প্রতিটি পরিবার অন্তত একটি করে গাছ রোপণ ও লালন–পালন করে।

কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত থেকে স্বেচ্ছাসেবীদের উৎসাহ দেন। তারা গাছের নিয়মিত পরিচর্যা, সেচ ও সুরক্ষা নিশ্চিত করার পরামর্শ দেন।