শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

জামায়াত আমিরের খোঁজ নিতে হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামায়াত আমিরের খোঁজ নিতে হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল
চিকিৎসাধীন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের খোঁজ নিতে ইউনাইটেড হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল। ছবি: বিএনপি মিডিয়া সেল

চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো প্রতিনিধি দলটি রবিবার (৩ আগস্ট) দুপুরে হাসপাতালে যান।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তারা ইউনাইটেড হাসপাতালে উপস্থিত হয়ে জামায়াত আমিরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এর আগে শনিবার (২ আগস্ট) ইউনাইটেড হাসপাতালে ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। চিকিৎসকরা জানান, তার হৃদযন্ত্রের ধমনীতে ছোট–বড় মিলিয়ে পাঁচটি ব্লক ধরা পড়ায় অপারেশন প্রয়োজন হয়ে পড়ে। বর্তমানে তিনি পোস্ট–অপারেটিভ পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় মঞ্চে দুবার ঢলে পড়েন ডা. শফিকুর রহমান। পাশে থাকা নেতা–কর্মীরা দ্রুত তাকে সামলে নেন। পরে তিনি ডায়াসের পাশে বসেই বক্তব্য শেষ করেন। সমাবেশ শেষে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। সেদিন প্রাথমিক পরীক্ষায় বড় ধরনের কিছু ধরা না পড়ায় তিনি বাসায় ফিরে যান। এরপর ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রাম করলে আর্টারিতে (ধমনি) ছোট–বড় পাঁচটি ব্লক ধরা পড়ে।