শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহত ফাতেমা’র কবরে শ্রদ্ধা জানাল বিমান বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাইলস্টোন ট্র্যাজেডি: নিহত ফাতেমা’র কবরে শ্রদ্ধা জানাল বিমান বাহিনী

 

রাজধানী উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী ফাতেমা আক্তার (০৯)-এর কবরে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে ফাতেমার কবরে শ্রদ্ধা জানাতে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামে আসেন বাংলাদেশ বিমান বাহিনী ১৯ সদস্যের একটি দল।

বিমান বাহিনী স্কোয়াড্রন লিডার মো. আসিফুজ্জামান ও মাফরুহা বেগমের নেতৃত্বে ফাতেমার বাবা কুয়েত প্রবাসী বনি আমিন ও স্থানীয়দের নিয়ে কুনিয়া কওমী ও কারিগরি মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে যায় দলটি।

সেখানে স্কোয়াড্রন লিডার মো. আসিফুজ্জামান ও অন্য সদস্যরা বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে ফাতেমার কবরে শ্রদ্ধা জানান। পরে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে নিহত ফাতেমাসহ মাইলস্টোন ট্রাজেডিতে নিহত সকলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন কুনিয়া কওমি ও কারিগরি মাদ্রাসার মুহতামিম মাওলানা জাহিদুল ইসলাম।

এ সময় চিতলমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।