দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় ৪ ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় ৪ ভূমিকম্প

বঙ্গোপসাগরে পরপর আঘাত হেনেছে ৪টি ভূমিকম্প।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে মাত্র দেড় ঘণ্টার মধ্যে এ ভূমিকম্পগুলো অনুভূত হয়। খবর– বিবিসি বাংলা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি হয়েছে মঙ্গলবার রাত পৌনে ১০টা নাগাদ। এর কেন্দ্র ছিল আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে সমুদ্রতলের ১০ কিলোমিটার গভীরে। সেটি ছিল ৫ মাত্রার ভূমিকম্প।

এরপর কাছাকাছি এলাকায় আরও তিনটি ভূমিকম্প হয়েছে। সেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫, ৪ দশমিক ৯, ও ৪ দশমিক ৬। সর্বশেষ ভূমিকম্পটি ঘটে রাত সোয়া ১১টার দিকে।

তবে এসব ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

এদিকে, বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টা রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর হাওয়াই, উত্তর ও মধ্য আমেরিকা, নিউজিল্যান্ড পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।