শিরোনাম
মদিনায় পাঁচটি ড্রোন ভূপাতিতের দাবি জোটের গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা খাদ্য ব্যবসায় বাধ্যতামূলক হলো নিবন্ধন ও লাইসেন্স ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

হাওয়াই থেকে সব বাণিজ্যিক জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
হাওয়াই থেকে সব বাণিজ্যিক জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

রাশিয়া উপকূলে আঘাত হেনেছে ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। ভূমিকম্প আঘাত হানার পর যুক্তরাষ্ট্র, জাপান‘সহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

আর এর মধ্যেই যুক্তরাষ্ট্রের হাওয়াই বন্দর থেকে সব বাণিজ্যিক জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন কোস্টগার্ড।

বুধবার (৩০ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যম বলছে, সুনামি ঢেউ আঘাত হানার আশঙ্কায় হাওয়াই বন্দর থেকে সব বাণিজ্যিক বন্দর থেকে জাহাজ সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড।

হনলুলু কোস্টগার্ড ক্যাপ্টেন বাণিজ্যিক জাহাজগুলোকে দ্রুত বন্দর ছাড়ার নির্দেশ দিয়েছেন।

কোস্টগার্ড সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, “সব বন্দরেই বাহির থেকে আসা জাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।”

উল্লেখ্য, রাশিয়া পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।