শিরোনাম
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট
দীপ্ত নিউজ
জাতীয়

আজ বিশ্ব বাঘ দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ বিশ্ব বাঘ দিবস

আজ বিশ্ব বাঘ দিবস। ‘বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে দেশে পালিত হচ্ছে দিনটি। সবশেষ বাঘ শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫টি। আবাসস্থল নিরাপদ রাখা গেলে পরবর্তী শুমারিতে বাঘের সংখ্যা দেড়শো ছাড়িয়ে যাওয়ার আশা বন বিভাগের।

জলবায়ু পরিবর্তনে আবাসস্থল সংকুচিত হওয়া, শিকারিদের দৌরাত্ম্য, খাদ্যসংকট ও টেকসই পদক্ষেপের অভাবে সুন্দরবনে অস্তিত্বসংকটে রয়েল বেঙ্গল টাইগার। গত দুই দশকে সুন্দরবনে বাঘের টিকে থাকার লড়াইটা কঠিন হয়ে পড়েছে।

২০১৫ সালে প্রথম শুমারিতে বাঘের সংখ্যা ছিল ১০৬টি, ২০১৮ সালে হয় ১১৪টি। আর ২০২৫ সালে বাঘের সংখ্যা দাঁড়ায় ১২৫টিতে। তবে সুন্দরবনে বনদস্যু ও শিকারিদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বাঘ বৃদ্ধির ধারাবাহিকতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বাগেরহাটে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, বাঘের আবাসস্থল নিরাপদ রাখতে ড্রোন ও তথ্য প্রযুক্তির সহায়তায় নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র–গোলাবারুদ, হরিণ ও বাঘ ধরার ফাঁদ উদ্ধার এবং ডাকাত দলের সদস্যদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে কোস্টগার্ড।

সংশ্লিষ্টরা বলছেন, সুন্দরবনের পাশাপাশি উপকূলের প্রাণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় বাঘ রক্ষার বিকল্প নেই।