শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

শাড়িতে নজর কাড়লেন ইয়ুমনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শাড়িতে নজর কাড়লেন ইয়ুমনা

দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে পাকিস্তান টেলিভিশন ড্রামা। সেই সুবাদে বাংলাদেশের তরুণ প্রজন্মের নিকট জনপ্রিয় হয়ে উঠছে সে দেশের অভিনেতা–অভিনেত্রী।

এর মাঝে অন্যতম হলেন পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি।

নিজ অভিনয় দক্ষতা, ফ্যাশন সেন্স আর যে কোনো পোশাকে নজরকাড়া লুকে নেটিজেনদের মাঝে ধরা দিয়ে থাকেন। সম্প্রতি ইয়ুমনা ধরা দিয়েছেন বাংলাদেশি মেয়েদের সাজে।

সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে এ অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘বাস্তবতার প্রকৃত স্বরূপে এক জাগরণ, মানবিক প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ।’

এদিকে ইয়ুমনা জায়েদিকে মন্তব্যের ঘরে নেটিজেনরা বাংলাদেশি মেয়েদের সঙ্গে তুলনা করেছেন।

তারিন নামে এক নেটিজেন লিখেছেন, ‘তোমাকে এই শাড়িতে একেবারে বাংলাদেশি মেয়েদের মতো লাগছে, মাশা–আল্লাহ। বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা রইলো।’

অন্যজন লিখেন, ‘কেউ এত সুন্দর কীভাবে হতে পারে! মাশা–আল্লাহ। আর এই শাড়িটা একেবারে বাংলাদেশি ঘরানার।’

প্রসঙ্গত, ইয়ুমনা জায়েদি ২০১২ সালে ‘থাকান’ নাটকের মাধ্যমে অভিনয় সূচনা করেন। এরপর তিনি ‘রিশতে কিছু আধূরায় সে’, ‘ডর সি যায়তি হ্যায় সিলা’, ‘পেয়ার কে সাদকে’, ‘ইনকার’, ‘দিল না উম্মীদ তো নাহি’ সহ একাধিক প্রশংসিত নাটকে অভিনয় করেন। সর্বশেষ তিনি ‘তেরে বিন’ নাটকে “মীরাব” চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।

 

এসএ