
মাইলস্টোন ট্র্যাজেডি: ঝরে গেল আয়মান নামে আরও একটি ফুল

রাজধানী উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী আইমান (১০) মারা গেছে।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা ৩২ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এফএইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আজ শুক্রবার সকাল ১০টার হালনাগাদ তথ্য অনুযায়ী, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেছে ৩২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫১ জন।
প্রসঙ্গত, গত ২১ জুলাই বেলা সোয়া একটার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।
এসএ








