শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত : নিহত বেড়ে ৩১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত : নিহত বেড়ে ৩১

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে আরো এক শিক্ষার্থী মারা গেছে। নিহত শিক্ষার্থীর নাম মাহিয়া তাসনিম (১৫)।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় শিশুটি। এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩১ জনে দাঁড়ালো।

এর আগে একই দিন দুপুর ১টা ৫২ মিনিটের দিকে শরীরের ৮৫ শতাংশ পোড়া ক্ষত নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহতাব রহমান (১৫)। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, এ বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৫১ জন ভর্তি রয়েছেন। তার মধ্যে জাতীয় বার্ন ও পাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪২ জন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৮ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রয়েছে। মৃত ৩১ জনের মধ্যে জাতীয় বার্ন ও পাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন ১৩ জন, ঢাকা সিএমএইচে মারা গেছেন ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১ জন, লুবানা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে মারা গেছেন ১ জন, ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে মারা গেছেন ১ জন।

এর আগে, সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই শিশু।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।