শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

জনগণ যেনতেন কোনো নির্বাচন চায় না: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জনগণ যেনতেন কোনো নির্বাচন চায় না: ডা. শফিকুর রহমান
কুমিল্লার পথসভায় জামায়াত আমির। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে, জনগণ আর যেনতেন কোনো নির্বাচন চায় না।


শনিবার (৫ জুলাই) সকালে কুমিল্লায় পথসভায় এসব বলেন তিনি।

জামায়াত আমির বলেন, জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত হিসেবে রেখে গেছে। তাই সেই রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেয়া হবে না। দেশে ইদানিং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করা যাচ্ছে অভিযোগ করে সংশ্লিষ্ট দলগুলোকে সতর্ক করেন জামায়াতের আমির। অন্যথায় জনগণই ব্যবস্থা নিবে বলে মন্তব্য করেন তিনি।

তিনিনির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখছি না। এবার যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না। ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা– মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে। আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এ ক্ষেত্রে এ জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেব না।’

প্রসঙ্গত, ফেনীতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক চারটি পথসভায় অংশ নেন জামায়াত আমির। পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। সভাটি পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মাহবুবর রহমান। বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে, জনগণ আর যেনতেন কোনো নির্বাচন চায় না।