শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
রাজনীতি

১৭ বছর পর রংপুরে আজ জামায়াতে’র জনসভা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
১৭ বছর পর রংপুরে আজ জামায়াতে’র জনসভা

জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচনসহ ৪ দফা দাবিতে দীর্ঘ ১৭ বছর পর রংপুরে আজ জনসভা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে জামায়াতের বিভাগীয় এই জনসভা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। আর প্রধান বক্তা হিসেবে থাকবেন সদ্য কারামুক্ত জামায়াতে কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রংপুর জেলার কৃতি সন্তান এটিএম আজহারুল ইসলাম।

জনসভা ঘিরে চারদিকে ইসলামী স্লোগান, রঙিন ব্যানার, ফেস্টুন, পোস্টার আর রাজনৈতিক উজ্জীবনের ছাপ এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জনসভা বাস্তবায়ন কমিটি প্রধান রংপুর মহানগর জামায়াতে আমির এটিএম আজম খান বলেন, প্রস্তুতি সম্পন্ন। জনসভায় দুই লাখেরও বেশি মানুষ উপস্থিতির আশা করা হচ্ছে।

রংপুর মহানগর কোতোয়ালি থানা ওসি আতাউর রহমান জানান, রংপুর জেলা স্কুল মাঠে জামায়াতে ইসলামী বিভাগীয় জনসভা ঘিরে কোন পক্ষ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে সজাগ রয়েছে মহানগর পুলিশ।

 

এসএ