শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পাবনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাবনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

পাবনা–ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (৪ জুলাই) সকাল‌ ৬টার দিকে আতাইকুলা থানার বনগ্রাম বাজারের পূর্বপাশে বহলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩ জনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন— পাবনা সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৭) এবং আতাইকুলা থানা এলাকার কারিগর পাড়ার মৃত ইরাদ আলীর ছেলে মনসুর আলী (৪০)।

স্থানীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জ থেকে ‘পাবনা এক্সপ্রেস’ বাসটি পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যো পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের তিনজন যাত্রী নিহত হন। আহত হন অন্তত ১০ জন।

আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, উদ্ধার করা মরদেহগুলো আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে বাসচালক ঘুম ঘুম ভাব নিয়ে চালাচ্ছিলেন তাই দুর্ঘটনাটি ঘটেছে। দুটি গাড়ির কোনোটির চালক বা অন্যান্যদের খুঁজে পাওয়া যায়নি।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।