শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

যাত্রাবাড়ীর হত্যা মামলায় শরীয়তপুরের সাবেক মেয়র আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যাত্রাবাড়ীর হত্যা মামলায় শরীয়তপুরের সাবেক মেয়র আটক

শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জনকে ঢাকার রামপুরা এলাকা থেকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২ জুলাই) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে ডিবির একটি দল তাকে রামপুরার বাসা থেকে আটক করে নিয়ে যায়।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় পারভেজ রহমান জন ৭৩ নম্বর আসামি। মামলায় ৩০২/২০১/১২০বি/৩৪ ধারায় হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় ঘটনাস্থল ছিল ঢাকার যাত্রাবাড়ী থানার চৌরাস্তার সড়ক, যেখানে ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ২টার দিকে সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটে।

মামলার এফআইআর সূত্রে জানা যায়, মামলাটি প্রথমে আদালতের নির্দেশে ২৮ জানুয়ারি, ২০২৫ তারিখে যাত্রাবাড়ী থানায় রেকর্ড করা হয়। এরপর পুলিশের তদন্তে সাবেক মেয়র পারভেজ রহমানকে এজাহারে আসামি করা হয়।

অ্যাডভোকেট পারভেজ রহমান জনের পরিবাররের সদস্যরা জানিয়েছেন, গতকাল রাতে ডিবির একটি টিম পারভেজ রহমান জনকে আটক করে নিয়ে যায়। যাওয়ার আগে বলে যায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে সেখানে যোগাযোগ করতে। পরে আমরা যোগাযোগ করে জানতে পারি তিনি মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আছেন।

পারভেজ রহমান জনের স্ত্রী রাবেয়া তুজ শেফা বলেন, আমার স্বামী গত জুলাই–আগস্টে এক মুহুর্তের জন্যও ঢাকায় ছিলেন না। তিনি তাহলে কীভাবে যাত্রাবাড়ীতে হত্যা মামলার আসামী হন। তিনি সম্পুর্ণ নির্দোষ। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।

এ বিষয়ে শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সাবেক মেয়র ঢাকায় গ্রেফতারের অফিসিয়ালি এখনো কোনো তথ্য পাইনি।

রুপম/আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।