শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
অর্থনীতি

স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ৯ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ৯ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত

চ্যালেঞ্জের মুখে ভারত–বাংলাদেশ বাণিজ্য সর্ম্পক। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ৯ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।

শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। তবে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে সমুদ্রপথ খোলা রেখেছে ভারত।

স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ পণ্যগুলো হলো কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতো, বোনা ফ্লেক্স কাপড় ও বিশেষ ধরনের টেক্সটাইল পণ্য।

বিজ্ঞপ্তিতে অনুযায়ী, সমুদ্রপথে মুম্বাইয়ের নভোসেবা বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য ভারতে সরবরাহে কোনো বিধিনিষেধ নেই। এছাড়াও বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ভারত হয়ে নেপাল ও ভুটানে ওই ৯ ধরনের পণ্য স্বাভাবিক নিয়মে রপ্তানি করা যাবে।

জাতীয় রাজস্ব বোর্ড তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে এই ৯ ধরনের পণ্য রপ্তানি হয়েছে ১৪ কোটি ৯৪ লাখ ডলার বা ১ হাজার ৬৪৫ কোটি টাকার। এর মধ্যে স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়েছে ১৪ কোটি ৭৭ লাখ ডলারের পণ্য। অর্থাৎ এসব পণ্যের ৯৯ শতাংশই স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়।

উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ৩ মাসে তিন দফায় বিধিনিষেধ আরোপ করল ভারত।

এর আগে, গত ১৭ মে স্থলবন্দর দিয়ে ভারতে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানি বন্ধ করে দেয় ভারত। এছাড়াও গত ৯ এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করেছিল দেশটি।

 

এসএ