শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শুক্র-শনিবার খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি, মিলবে সব সেবা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
শুক্র-শনিবার খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি, মিলবে সব সেবা

আগামী শুক্র ও শনিবার ছুটির দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) খোলা থাকবে। এ দুদিন মিলবে সব ধরনের নাগরিক সেবা।

মঙ্গলবার (২৪ জুন) রাতে ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নগর ভবনের পাশাপাশি আঞ্চলিক কার্যালয়সহ সব পর্যায়ের অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এদিকে, ৩৯ দিন সেবা বন্ধ থাকার পর সোমবার (২৩ জুন) থেকে খুলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের প্রধান ফটক। চালু হয়েছে সেবা কার্যক্রম।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।