শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

দেশে চালু হলো গুগল পে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশে চালু হলো গুগল পে

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগলের ডিজিটাল লেনদেন সেবা ‘গুগল ওয়ালেট’, যা বিশ্বব্যাপী ‘গুগল পে’ নামে পরিচিত। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এই সেবা চালু করেছে সিটি ব্যাংক পিএলসি। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাঁদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে দেশে ও বিদেশে সহজে, নিরাপদে এবং স্পর্শবিহীনভাবে লেনদেন করতে পারবেন।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

অনুষ্ঠানে গভর্নর বলেন, “লেনদেন ডিজিটাল হলে স্বচ্ছতা বাড়ে, নগদবিহীন সমাজ গড়ে ওঠে এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত হয়। আমরা এই পরিবর্তনে সহযোগিতা করে যাচ্ছি।”

গুগল ওয়ালেট সেবার মাধ্যমে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোন স্পর্শ করেই লেনদেন করা যাবে। উন্নত এনক্রিপশন প্রযুক্তির কারণে গ্রাহকের তথ্য থাকবে নিরাপদ। ফলে কার্ড না রেখেই স্মার্টফোন দিয়েই কেনাকাটা, টিকিট কেনা কিংবা আকাশপথে যাতায়াতের মতো কাজগুলো করা সম্ভব হবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।