শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
অন্যান্য খেলা

এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের আলিফ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের আলিফ

এশিয়া কাপ আর্চারির স্টেজ–২ পুরুষ একক ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ।

শুক্রবার (২০ জুন) সিঙ্গাপুরে অনুষ্ঠিত সোনা জয়ের লড়াইয়ে আলিফ ৬–৪ সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের মিয়াতা গাকুতোকে।

প্রথম দুই সেটে ২৮–২৭ ও ২৯–২৮ ব্যবধানে জয় পান আলিফ। তবে পরের দুই সেটে যথাক্রমে ২৮–২৭ ও ২৭–২৬ সেটে হারেন আলিফ। ফলে চার সেট ম্যাচে ৪–৪ সমতা বিরাজ করে।

পঞ্চম ও ফাইনাল সেটে বাজিমাত করেন আলিফ। নিজের সেরাটা দিয়ে ২৯–২৬ ব্যবধানে জিতে সোনা জয় নিশ্চিত করেন বাংলাদেশের আলিফ।। এটি তার প্রথম আন্তর্জাতিক ব্যক্তিগত পদক জয়।