শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতের আপিলের রায় আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতের আপিলের রায় আজ

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পেতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর করা আপিলের রায় আজ রবিবার (১ জুন)। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চের কার্যতালিকায় মামলাটি এক নম্বরে রয়েছে।

শনিবার (৩১ মে) জামায়াতের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির গণমাধ্যমকে জানান, তারা আশাবাদী—রায়ের মাধ্যমে দলটি নিবন্ধনসহ তাদের পুরনো নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পাবে।

সর্বশেষ শুনানিতে নির্বাচন কমিশনের (ইসি) আইনজীবী আদালতকে জানান, জামায়াতকে নিবন্ধন দেয়ার বিষয়ে তারা সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছেন।

তিনি আরও জানান, প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে ইসির প্রতীকের তালিকা থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাতিল করা হয়েছে। ফলে জামায়াত যদি নিবন্ধন ফিরে পায়, তবে তাদের নতুন প্রতীক নির্বাচন করতে হবে।

এদিকে জামায়াতের আইনজীবীরা বলছেন, ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে আদালতের কোনো সুনির্দিষ্ট রায় নেই। তাই এই প্রতীক ফিরে পাওয়ার পথে আইনগত কোনো বাধা নেই বলেই তাদের মত।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্টের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ঘোষণা করা হয়। পরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।