দীপ্ত নিউজ
জাতীয়

ড. ইউনূস’কে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো সোকা বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ড. ইউনূস’কে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো সোকা বিশ্ববিদ্যালয়

জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ শুক্রবার (৩০ মে) অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস‘কে সম্মানসূচক এই সম্মাননা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে মাইক্রোক্রেডিট ধারণা প্রচলন এবং সামাজিক ব্যবসার মাধ্যমে টেকসই উন্নয়নের যে বৈপ্লবিক চিন্তা তিনি তুলে ধরেছেন, তা সারা বিশ্বের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। এই অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।

সোকা বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ড. ইউনূস।

বক্তৃতায় ড. ইউনূস বলেন, বিশ্ব ব্যবস্থাকে কেবল মুনাফাভিত্তিক কাঠামোতে পরিচালিত করা চলবে না; বরং এমন এক সমাজ গড়তে হবে যেখানে মানুষের সৃজনশীলতা, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ হবে উন্নয়নের চালিকাশক্তি।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৪ দিনের সরকারি সফরে গত ২৭ মে জাপান পৌঁছান।

 

এসএ