শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে আগুন দিয়ে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ৩ নভেম্বর ২০২৬ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ মঙ্গলবার মঙ্গলবার (৩ নভেম্বর) নামাজ পড়ার সময়সূচি টেলিভিশনে আজকের খেলা (৩ নভেম্বর ২০২৬)
দীপ্ত নিউজ
অর্থনীতি

১০ দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংকলরির মালিকদের ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১০ দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংকলরির মালিকদের ধর্মঘট

১০ দফা দাবিতে ৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।

রবিবার (২৫ মে) সকাল ৬টা থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত।

এতে স্থবির হয়ে পড়েছে ঢাকাসহ সারাদেশের পেট্রোল পাম্পগুলোর কার্যক্রম। আর ভোগান্তিতে যানবাহনের চালক ও যাত্রীরা।

তাদের অভিযোগ, হঠাৎ করে এমন ধর্মঘট করায় বিপাকে পড়েছেন তারা। অনেকেই তেল নিতে না পেরে হাসপাতাল, পরীক্ষা কেন্দ্রসহ অফিসে যেতে পারছেন না।

এদিকে পেট্রোল পাম্পের স্টেশনের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলছেন, পূর্ব ঘোষণা দিয়েই তারা আধাবেলা ধর্মঘট পালন করছেন।

আল