শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইমরানের দলকে আলোচনায় বসার প্রস্তাব পাকিস্তান সরকারের

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ইমরানের দলকে আলোচনায় বসার প্রস্তাব পাকিস্তান সরকারের

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে নাটকীয় মোড় নিতে শুরু করেছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দেয়া সংলাপের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধান বিরোধী দল তেহরিক–ই–ইনসাফের কারাবন্দি নেতা ইমরান খান।

বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সংবাদমাধ্যমগুলোর উদ্ধৃতি দিয়ে করাচি থেকে এএফপি এই খবর জানায়।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রতিবেশী ভারতের সঙ্গে কয়েকদিনের যুদ্ধের পর সরাসরি সংলাপের প্রস্তাব দেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। গত সোমবার আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে বিষয়টি আলোচনা করেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি খান। ওই সময় আলোচনা এগিয়ে নেয়ার ব্যাপারে সম্মতি দেন ইমরান খান।

তবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই আলোচনা অবশ্যই টেলিভিশন ক্যামেরার পেছনে তথা গণমাধ্যমে নজরের বাইরে হতে হবে, যাতে অর্থপূর্ণ ফলাফল নিশ্চিত করা যায়।

পিটিআই নেতারা এখন বলছেন, দল এখন আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করবে।

দলটির নেতারা মনে করেন, তাদের অভিমত, অতীতে আলোচনার প্রয়াস গণমাধ্যমে অতিরিক্ত প্রচারের কারণে ব্যর্থ হয়েছে। তাই এবার তারা আরো বেশি গোপনীয়তা ও আলোচ্য বিষয়ের ওপর জোর দিতে চান।

‘দ্য নিউজ’ পত্রিকাকে ব্যারিস্টার গওহর জানান, তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব দলের নেতা ইমরান খানের কাছে পৌঁছে দেন। নেতা আলোচনা এগিয়ে নেয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা বলেননি গওহর। তার ভাষায়, ‘আমাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা বলা যাবে না।’

ভারতের সঙ্গে তীব্র সংঘাতের মধ্যে সম্প্রতি পাকিস্তানের জাতীয় পরিষদে দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পিটিআই’কে জাতীয় সংলাপে যোগ দেয়ার আহ্বান জানান। ব্যারিস্টার গওহর সেই প্রস্তাবকে স্বাগত জানালেও পিটিআই স্পষ্ট করে জানায়, ইমরান খানের সম্মতি ছাড়া কোনো প্রস্তাব নিয়ে এগোনো সম্ভব নয়।

দলের ভেতরের সূত্রগুলো বলছে, ইমরান খান চান আলোচনায় সেনাবাহিনীর পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থন থাকুক। এমনকি একটি সূত্র দাবি করেছে, প্রয়োজনে তিনি সেনাবাহিনীর একজন প্রতিনিধির সঙ্গেও বৈঠকে বসতে রাজি।