শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
ধর্ম

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শুভ বুদ্ধপূর্ণিমা আজ

বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বুদ্ধপূর্ণিমা‘ আজ।

বৌদ্ধধর্মমতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনেই বৌদ্ধদের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন, বোধিলাভ করেন এবং মৃত্যুবরণ করেন। এই ৩ স্মৃতিবিজড়িত দিনটি বৌদ্ধ সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ এবং ‘বুদ্ধপূর্ণিমা‘ নামে পরিচিত।

‘বুদ্ধপূর্ণিমা‘ উপলক্ষ্যে দেশে রবিবার (১১ মে) সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাতফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধপূজা অনুষ্ঠিত হবে।

‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতিবিজড়িত দিনটিকে ‘বুদ্ধপূর্ণিমা‘ হিসাবে পালন করেন বুদ্ধভক্তরা। গৌতম বুদ্ধের শিক্ষা ছিলো অহিংসা, শান্তি, সাম্য ও সহানুভূতি।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।