শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহ সীমান্তে নারী ও শিশুসহ ৩৬ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহ সীমান্তে নারী ও শিশুসহ ৩৬ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে ভারত–বাংলাদেশ সীমান্ত পারাপারের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৩৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়াও পৃথক অভিযানে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে।

বুধবার (৭ মে) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটরা হলেন- যশোর জেলার অভয়নগর থানার নাউলি গ্রামের আব্দুল খালেক গাজীর ছেলে মনিরুল গাজী (৩৭), ফরিদপুর জেলার ভাংগা থানার কৈখালী গ্রামের আব্দুল মোতালিব মুন্সির ছেলে ইমরান মুন্সি (৪৮), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার তাবারকান্দি গ্রামের হাবি শেখের ছেলে উজ্জল শেখ (৩৭), নোয়াখালী সদর থানার চরঈশ্বর গ্রামের রাসমোহনের ছেলে সুজন দাস (২৮), খুলনা জেলার রুপসা থানার আন্দনগর গ্রামের রোকন মুন্সির ছেলে জাহিদুল মুন্সি (৪০) ও তার ভাই মো: হাফিজুল (৪৯), যশোর ঝুমঝুমপুর গ্রামের সৈয়দ গাজীর ছেলে শাহাজান গাজী (৫৮), যশোর শার্শা থানার অগ্রভোলাট গ্রামের মহির উদ্দিনের ছেলে সুমন হোসেন (২৮) একই গ্রামের খলিল হোসেনের ছেলে শাহাব উদ্দিন (২৮), নড়াইল জেলার কালিয়া থানার আব্দুর রশিদ শেখের ছেলে রিজাউল শেখ (৫০), নড়াইল জেলার লোহাগাড়া থানার আকবর সিকদারের ছেলে শিমুল সিকদার (৪৩), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার জলুলী গ্রামের দাকমান রহমানের ছেলে সাজিদুল ইসলাম (১৯), নড়াইল জেলার কালিয়া থানার সাঁতরাখালি গ্রামের মুজাই শেখের ছেলে আলিমুল শেখ (২৭), নড়াইল জেলার কালিয়া থানার শুক্তগ্রামের ইকবাল খানের ছেলে হুমায়ুন খান (৩০), কক্সবাজার জেলার টেকনাফ থানার শাপলাপুর গ্রামের নরুল ইসলামরে ছেলে রবিউল আলম (২০)। আটকদের মধ্যে ১৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক ১৫ পুরুষ বাংলাদেশিকে আদালতে সোপর্দ করা হবে।

ইএ/এজে/দীপ্ত সংবাদ