শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শাপলা চত্বরের ঘটনার এক যুগ, এখনো অজানা কত মানুষ হতাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শাপলা চত্বরের ঘটনার এক যুগ, এখনো অজানা কত মানুষ হতাহত

রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্তাক্ত অভিযানের ১২ বছর আজ। ওই ঘটনায় জড়িতদের বিচার এবং মিথ্যা ও হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার চায় সংগঠনটি। অবশ্য এখনও জানা যায়নি হতাহতের প্রকৃত সংখ্যা।

২০১৩ সালের ৫ মে। মতিঝিলের শাপলা চত্বরে ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ও নারী নীতির বিরোধিতাসহ, কয়েকটি দাবিতে বিশাল সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে, কর্মসূচি দীর্ঘায়িত করার ঘোষণা দেয় কওমি মাদ্রাসাভিত্তিক এই সংগঠন।

রাতে শক্তি প্রয়োগের মাধ্যমে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই ঘটনায় ৬১ জনকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন দেয় মানবাধিকার সংগঠন– অধিকার।

চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর, শাপলা চত্বরের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করে হেফাজতে ইসলাম। দ্রুত এর নিষ্পত্তি চায় সংগঠনটি।

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী বলেন, আমাদের নেতাকর্মীদের নামে যেসব মামলা হয়েছে; সেগুলো প্রত্যাহার করতে হবে।

মানবাধিকার সংগঠন– অধিকার বলছে, অপরাধীদের বিচার নিশ্চিত করা ও মিথ্যা মামলা প্রত্যাহার করা এখন সময়ের দাবি।

শাপলা চত্বরের সমাবেশে হতাহতের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। সরকারি হিসাবে নিহত হয় ১​_১ জন। তবে হেফাজতে ইসলামের দাবি, তাদের কয়েকশ নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল।

আজিজুল ইসলাম/দীপ্ত সংবাদ