দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ২

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ২

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় মো. নিজাম উদ্দিন ও মাসুম আহমেদ দিপু নামে দুজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

রবিবার (৪ মে) হামলার ঘটনার পর পুলিশের অভিযানে তাদের আটক করা হয় বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার (ডিসি) মো. রবিউল হাসান।

আটকরা হলেন– গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দিপু।

ডিসি রবিউল হাসান বলেন, রবিবার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং অভিযানের নির্দেশ দেন। সেই অনুযায়ী আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছি। হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।