শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপি’কে চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপি’কে চিঠি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পুত্রবধূ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে বিএনপি।

শুক্রবার (২ মে) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়, “বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা শেষে আগামী ৪ মে (পরে দল থেকে ৫ মে বলা হয়েছে) দেশে ফিরবেন। জোবাইদা রহমান তার সফরসঙ্গী হিসেবে দেশে আসবেন। তিনি ঢাকায় অবস্থানকালে ধানমন্ডিতে তার পৈতৃক বাসভবন ‘মাহবুব ভবনে’ থাকবেন।”

চিঠিতে আরও বলা হয়, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারের সদস্য এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী হিসেবে ডা. জোবাইদা রহমানের জীবনে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। সে কারণে তার বাসায় অবস্থানের সময় এবং যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।”

চিঠিতে ৪ ধরনের নিরাপত্তা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে– সশস্ত্র গানম্যান, গাড়িসহ পুলিশ প্রটেকশন, বাসায় পুলিশি পাহারা এবং বাসায় আর্চওয়ে স্থাপন।

চিঠি দেবার বিষয়টি নিশ্চিত করে আবদুস সাত্তা বলেন, “উনার (ডা. জোবাইদা রহমান) নিরাপত্তা নিশ্চিত করতে এ চিঠি দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ার আগে ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডা. জোবাইদা রহমান। ২০০৮ সালে তারেক রহমানে সঙ্গে তিনি লন্ডন চলে যান। বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

ডা. জোবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশ নৌবাহিনী প্রধান ছিলেন। এরশাদের সরকার আমলে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

 

এসএ