দীপ্ত নিউজ
বাংলাদেশ

সারাদেশে ১১ জনের করোনা শনাক্ত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সারাদেশে ১১ জনের করোনা শনাক্ত
করোনা পরীক্ষা ।

গত ২৪ ঘণ্টায় ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৯০৪ জনে। মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জন।২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫০ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৪৩৩ জন। ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৯৮৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৫৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

 

আল/দীপ্ত