দীপ্ত নিউজ
রাজনীতি

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে মো. ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ এবং শপথ পড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) ঢাকা কাকরাইলের বাসিন্দা মো. রফিকুল ইসলাম ও মো. মামুনুর রশিদের পক্ষে আইনজীবী মো. মনিরুজ্জামান সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠান।

সোমবার (২৮ এপ্রিল) নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, দুই নাগরিকের পক্ষে রবিবার (২৭ এপ্রিল) এ নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু রাতেই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট (সংশোধনী বিজ্ঞপ্তি) জারি করে নির্বাচন কমিশন। এখন পরবর্তী কী পদক্ষেপ নেয়া যায়, সেটি নোটিশদাতাদের সঙ্গে আলাপ করে পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।