শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

কাশ্মীরে হামলার দায় স্বীকার করল লস্কর-ই-তৈয়বা সংশ্লিষ্ট গোষ্ঠী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাশ্মীরে হামলার দায় স্বীকার করল লস্কর-ই-তৈয়বা সংশ্লিষ্ট গোষ্ঠী

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে পর্যটকদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা।

এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান–ভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী লস্কর–ই–তৈয়বার (এলইটি) একটি প্রক্সি গোষ্ঠী।

এদিকে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যেখানে হামলা হয়েছে সেটি একটি বিস্তৃত তৃণভূমি। ওই স্থানটিতে শুধুমাত্র ঘোড়া অথবা পায়ে হেঁটে যাওয়া যায়। মঙ্গলবার সকালে সেখানে পর্যটকদের একটি দল গিয়েছিল। ওই সময় তাদের ওপর হামলা হয়।

জম্মু–কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, নিহতের সংখ্যা এখনো নিরূপণ করা হচ্ছে। তিনি বলেছেন, “বেসামরিকদের ওপর এখন পর্যন্ত আমরা যেসব হামলা দেখেছি সেগুলোর তুলনায় এটি অনেক বড়।”

হামলার ঘটনার পর ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। বর্তমানে সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে।

দুর্গম তৃণভূমি থেকে আহতদের সরিয়ে নেয়ার জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা আহতদের ঘোড়ায় চড়ে দুর্গম এলাকাটি থেকে পেহেলগামে নিয়ে যেতে সাহায্য করছে।

আল