শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
রাজনীতি

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের, ৩ মে মহাসমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের, ৩ মে মহাসমাবেশ

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি।

রবিবার (২০ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মহাসমাবেশের ঘোষণা দেন দলটির মহাস‌চিব সা‌জিদুর রহমান।

প্রেস ব্রিফিংয়ে সা‌জিদুর রহমান কয়েকটি দাবি পড়ে শোনান, এগুলো হচ্ছে, ৫ মে শাপলা চত্তরসহ সব ‘গণহত্যার’ বিচার, বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল ইত্যাদি।

দলটির মহাস‌চিব আরোও বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনায় আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামী উত্তরাধিকার ও পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ বলে উল্লেখ করা হয়েছে এই প্রস্তাবনা বাতিলের পাশাপাশি পুরো কমিশন বাতিল করতে হবে।

এছাড়া, বিভিন্ন দাবিতে আগামী শনিবার (৩ মে) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশর পাশাপাশি আগামী শুক্রবার (২৫ এপ্রিল) থেকে সোমবার (২৮ এপ্রিল) পর্যন্ত সারা দেশে জেলা ও থানায় স্থানীয় নেতাকর্মী এবং ওলামায়ে কেরাম গণসংযোগ কর্মসূচি ডেকেছে সংগঠনটি। এছাড়া শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমির মাওলানা খলিল আহমদ কাসেমী, নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ পীরসাহেব মধুপুর, মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন হাটহাজারী, মাওলানা আবদুল আউয়াল নারায়ণগঞ্জ, মাওলানা মহফুজুল হক, মাওলানা আবু তাহের নদবী পটিয়া, মাওলানা আরশাদ রহমানী বসুন্ধরা, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী ময়মনসিংহ, মাওলানা শিব্বির আহমদ রশিদ কিশোরগঞ্জ, মাওলানা মোবারকুল্লাহ বি. বাড়িয়া, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মহিউদ্দিন রববানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী প্রমুখ।

ইএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।