শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

আন্তর্জাতিক ইস্পোর্টস ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ভেনম ইস্পোর্টস

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আন্তর্জাতিক ইস্পোর্টস ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ভেনম ইস্পোর্টস

অনার অফ কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইস্পোর্টস সংগঠন ভেনম ইস্পোর্টস।

আগামী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে রবিবার (৪ মে) মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতাটি।

ইতোপূর্বে, ভেনম ইস্পোর্টসের অনার অব কিংস (এইচওকে) দল ভেনম আনলীশ সোর্ড (ভেনম ইউএস) অনার অফ কিংস ওপেন (এইচওকে) সিরিজ স্প্লিট ৩ – সাউথ এশিয়া ক্যাটাগরি থেকে অনার অফ কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগে স্থান করে নিয়েছে। অনার অফ কিংস (এইচওকে) ওপেন সিরিজ স্প্লিট ৩ গত ১৫ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

অনার অফ কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করবে মিশর, জাপান, চীন, ইরাক, ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়া।

এ প্রতিযোগিতায় ভেনম আনলীশ সোর্ড দল শীর্ষ আন্তর্জাতিক দল নংশিম রেডফোর্স, জেন.জি ইস্পোর্টস, ক্রেজি রেকুন, আর৮ ইস্পোর্টস, স্কারজ, এবং দ্য ভিসিয়াস ইস্পোর্টসের বিরুদ্ধে লড়াই করবে।

নিজেদের দক্ষতা প্রমাণ করতে ভেনম আনলীশ সোর্ড দলে খেলোয়াড় হিসেবে রয়েছেন তাহমিদ জাকী আনকান, নাফিস আহমেদ রাফি, আসহীর জাকী আন্তার, শরজিল শাহরিয়ার মাহিন, কাহান চাকমা এবং কামরুল হাসান রাকিব।

অনার অফ কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতাটি এইচওকে গ্লোবাল ইস্পোর্টস এর অফিসিয়াল ইউটিউব, ফেসবুক, টিকটক এবং টুইচ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

ভেনম ইস্পোর্টস সংগঠনটি ইতোমধ্যে এরিনা অব ভেলর (এওভি) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ, মোবাইল লিজেন্ডস: বাং বাং (এমএলবিবি) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ এবং এমএলবিবি সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপ শিরোপা ছিনিয়ে এনেছে।

সংগঠনটির পরিচালনায় রয়েছেন শাহরিয়ার চৌধুরী, নাঈম ইসলাম খান, আশরাফুল ইসলাম, তানভীর হোসেন মাহি, আবদুল্লাহ আল নোমান এবং মেহেদী মির্জা।

বাংলাদেশের গেমিং ভক্তরা ভেনম ইস্পোর্টসের সাফল্যের জন্য উন্মুখ হয়ে আছেন। তারা আশা করছেন যে ভেনম ইস্পোর্টস আন্তর্জাতিক অঙ্গনে আবারও বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।

ইএ/দীপ্ত সংবাদ